বাংলা টেলিভিশনের মিঠাই এখন নতুন রূপে, ভাইরাল ছবি

সোমালিয়া ওয়েব নিউজ, বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। গত একবছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক মনোরঞ্জন করছে দর্শকদের। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সৌমিতৃষা কুন্ডুকে। পর্দায় একেবারে ঘরোয়া বাঙালি বউয়ের সাজেই দেখা মেলে অভিনেত্রীর। তার বিপরীতে অভিনয় করতে দেখা যায় অন্যতম জনপ্রিয় অভিনেতা আদৃত রায়কে। বর্তমান যুগে বহু মেয়েদের হার্টথ্রব তিনি। তবে পর্দার ‘মিঠাইরানী’ বাস্তব জীবনে ঠিক কতটা স্টাইলিশ? তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এই প্রশ্নের উত্তর মিলবে। সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে হলুদ রঙের একটি ট্যাঙ্ক টপ ও ছাই রঙের ট্যাঙ্ক প্যান্টে দেখা গিয়েছে। খোলা চুলে, মাথায় টুপি ছিল তার। বিনা মেকাপে, পকেটে হাত দিয়ে ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের বক্তব্য, অভিনেত্রীকে শাড়িতেই বেশি সুন্দর লাগে। আসলে টেলিভিশনের পর্দায় বেশিরভাগ সময় শাড়িতেই দেখা মেলে তার। ধারাবাহিকের চরিত্ররা ধীরে ধীরে সাধারণের বাড়ির একজন হয়ে ওঠে। তাই হঠাৎ করে তাকে অন্য সাজে দেখে মেনে নিতে অসুবিধা হয় তাদের। সম্প্রতি অভিনেত্রীর এই ছবিই তাকে নেট দুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠছে।

Loading