সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড থেকে নেট দুনিয়ায় অনুরাগীদের মধ্যে মালাইকা ও অর্জুনের প্রেম নিয়ে শুরু হয়েছে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন মালাইকা। সেখানে দেখা গিয়েছিল, অর্জুনের মুখে কখনও খাবার তুলে দিচ্ছেন মালাইকা। আর সেই খাবার খেয়ে মুগ্ধ অর্জুন। কখনও আবার রেস্তোরাঁর মোমবাতির আলোয় প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে মালাইকা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা, প্রার্থনা করে নাও। তোমার সমস্ত ইচ্ছা আর স্বপ্নপূরণ হোক। শুভ জন্মদিন। প্যারিসের উপকন্ঠে রোম্যান্টিক ছুটি কাটিয়ে ফের মায়ানগরীতে ফিরেছেন যুগল। সামনেই মুক্তি পাচ্ছে অর্জুন কাপুরের নতুন ছবি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই পোস্টার শেয়ার করে নিয়েছেন অর্জুন। এই ছবিতে অর্জুনের বিপরীতে দেখা যাবে তারা সুতরিয়াকে। তবে মালাইকা ও অর্জুনের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটিজনেদের মধ্যেও।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না