সোমালিয়া সংবাদ, খানাকুল: স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের সুবিধামতো বদলি হওয়ার জন্য তৈরি হয়েছে রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ পোর্টাল। আর তার জেরেই শিক্ষক সংকটে ভুগছে খানাকুলের বহু স্কুল। বন্যা কবলিত খানাকুল থেকে দলে দলে শিক্ষক বদলি হয়ে চলে যাচ্ছেন নিজেদের এলাকায়। এর ফলে শিক্ষকের অভাবে বহু স্কুলে পঠন পাঠন উঠেছে লাটে। যেমন পার চব্বিশপুর হাই স্কুলে স্থায়ী শিক্ষক প্রায় নেই বললেই চলে। চব্বিশপুর জুনিয়র হাই স্কুল ও রঞ্জিতবাটি-দোসুতি জুনিয়র হাইস্কুলে মাত্র দুজন করে স্থায়ী শিক্ষক। এছাড়া কাবিলপুর জুনিয়র হাইস্কুল, অরুণ্ডা হাইস্কুল, পাঁচপুকুর হাইস্কুল, দুর্গাপুর হাইস্কুল, চালতাপুর হাইস্কুল, গৌড়ান হাইস্কুল, হরিশচক কে এইচ ডি জুনিয়র হাইস্কুল, গুজরাট জুনিয়র হাইস্কুল, পশ্চিম পিলখাঁ জুনিয়ার হাইস্কুল, রঘুনাথপুর জুনিয়র হাইস্কুল, গোবরডাঙ্গা জুনিয়র হাইস্কুলে মাত্র তিনজন করে শিক্ষক রয়েছেন। এছাড়াও কম সংখ্যক শিক্ষক নিয়ে বহু স্কুল চলছে। ফলে স্কুলের প্রধান শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। যদিও এ ব্যাপারে খানাকুল উত্তর শাখার অবর বিদ্যালয় পরিদর্শক অর্ক দত্ত কোন মন্তব্য করতে চাননি। তবে খানাকুল-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হক দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে আশ্বাস দিয়েছেন।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ