সোমালিয়া সংবাদ, খানাকুল: অবশেষে জট কাটতে চলেছে মুচিঘাটা ব্রিজের সংযোগকারী রাস্তা তৈরির। সোমবার স্থানীয় মানুষ ও ব্যবসাদারদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের বৈঠকের পর এমনই আশা দেখা দিয়েছে। এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজবুল করিম, খানাকুল ২ নম্বর বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায়, খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখিরাম দোলুই প্রমূখ। বৈঠকের পর নজবুল করিম জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। মঙ্গলবার থেকেই কাজ শুরু হয়ে যাবে। উল্লেখ্য ২০১১ সাল থেকে এই মুচিঘাটে ব্রিজ তৈরির তৎপরতা শুরু হয়। কিন্তু বারবার বাধা পেয়ে সেই কাজ এখনও শেষ হয়নি। তাই এই ব্রিজ চালু হলে শুধু খানাকুল নয়, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।
![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা