সোমালিয়া ওয়েব নিউজ: শিলিগুড়ি শহরে অনেকেই নাইরোবি ফ্লাইয়ের
দ্বারা আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ভুগছেন। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এই পোকার আনাগোনা শুরু হয়েছে। তার জেরেই ছড়িয়েছে আতঙ্ক। তবে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এই পোকা নিয়ে খুব বেশি আতঙ্কের কিছু নেই। স্বাস্থ্য দফতরের উত্তরকন্যার স্বাস্থ্যকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এটা এক ধরনের পোকা, যা মূলত বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এ বছর সেটাই দেখা গিয়েছে সিকিম, দার্জিলিং-সহ বেশ কিছু অঞ্চলে। মূলত নাইরোবিতে এই পোকার প্রতিপত্তি বেশি। এগুলি আকারে হাফ থেকে এক সেন্টিমিটার লম্বা হয়, অর্থাৎ সাধারণ মশা-মাছির তুলনায় বেশ বড়। স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, এই পোকা ত্বকের ক্ষতি করলেও খুব বড় কোনও রোগ হওয়ার আশঙ্কা থাকে না। তিনি জানিয়েছেন, পোকাটি ত্বকে বসলে তার শরীর থেকে কিছু রাসায়নিক নির্গত হয়, যাতে ত্বকের ক্ষতি হয়। তবে এর থেকে কোনও রোগের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন তিনি। স্টেরয়েড মলম লাগালে ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন