সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যসভায় যাচ্ছেন অ্যাথলিট পিটি ঊষা। রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে সংসদের উচ্চকক্ষে মনোনীত হলেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্প্রিন্টার। পাশাপাশি রাজ্যসভায় যাচ্ছেন কিংবদন্তি সংগীত পরিচালক ইলাইয়ারাজাও। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে মনোনীত হয়েছেন সমাজসেবী বীরেন্দ্র হেগড়ে এবং চিত্রনাট্যকর ও পরিচালক বি বিজয়েন্দ্র। অলিম্পিকে পদক না পেলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর সাফল্য প্রশ্নাতীত। সেই সাফল্যের স্বীকৃতি হিসাবেই এবার রাজ্যসভায় যাচ্ছেন পিটি ঊষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পিটি উষা ভারতের অ্যাথালিটদের কাছে একটা অনুপ্রেরণা। তাঁকে অনুসরণ করে বহু ভারতীয় মহিলা নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং দেশের নাম উজ্জ্বল করার জন্য অ্যাথালিট হয়েছেন। দেশের গৌরব বৃদ্ধি করার চেষ্টা করে চলছেন। তাই এবার রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসাবে পিটি উষা রাজ্যসভায় মনোনীত হয়েছেন। এই রকম এক খেলোয়াড়কে রাজ্যসভায় মনোনীত করার জন্য খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল