সোমালিয়া ওয়েব নিউজ: করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য এত দিন চিনকেই কাঠগড়ায় তুলেছে আমেরিকা। এবার আমেরিকারই এক অর্থনীতিবিদ দাবি করলেন, চিনের উহান নয়, করোনা ভাইরাস ছড়িয়েছে তাঁর দেশেরই এক গবেষণাগার থেকে। অর্থনীতিবিদ জেফ্রি স্যাচের দাবি, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেতে পারে, এই আশঙ্কায় করোনা ভাইরাসের উৎস সন্ধানে আমেরিকার সরকার খুব একটা উৎসাহও দেখাচ্ছে না। গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার দু’বছর পরেও উন্মোচিত হয়নি করোনা ভাইরাসের রহস্য। তবে করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত সমস্ত দাবি-পাল্টা দাবিকে দূরে সরিয়ে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সংস্থা ‘গেট সেন্টার’ আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনাসভায় স্যাচ বলেন, ‘কোভিড নিয়ে ল্যানসেটের তৈরি কমিশনে দু’বছর কাজ করেছি আমি। আমি মোটামুটি নিশ্চিত, এই ভাইরাস আমেরিকার ল্যাব (গবেষণাগার) থেকেই ছড়িয়ে পড়েছে। দু’বছর ধরে নিরন্তর কোভিড নিয়ে কাজ করার পর এ কথাই আমার মনে হচ্ছে। আমার মতে, এটা সম্পূর্ণ জৈবপ্রযুক্তির গলদ। কোনও দুর্ঘটনা বা প্রাকৃতিক ঘটনা নয়। তবে তাঁর এই কতটা বাস্তব তা তদন্ত সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা