সোমালিয়া ওয়েব নিউজ: আসানসোলের জামুড়িয়ায় একটি গাড়ি থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছিল জামুরিয়া থানার পুলিশ। এবার সেই ঘটনায় বেআইনি কয়লা কারবারের যোগ পেল রাজ্য পুলিশের সিআইডি। আর সেই কয়লার কারবার হত ইসিএল থেকে কয়লা নেওয়ার ডিও বা ডেলিভারি অর্ডারের মাধ্যমে। এর পেছনে আর কারা কারা আছে, তা জানতে তৎপর হয়েছে সিআইডি। এই ঘটনার তদন্তে নেমে আসানসোল জেলে থাকা চার কয়লা কারবারি ওমপ্রকাশ আগরওয়াল, যুধিষ্ঠির ঘোষ, অভিনব সিং ও বিজয় সিংকে নিজেদের হেপাজতে নেয় সিআইডি। কলকাতার ভবানী ভবন থেকে আসা সিআইডির অফিসাররা এই চারজনকে ১৪ দিনের জন্য নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করেন আসানসোল আদালতে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক ১০ দিনের সিআইডি হেপাজত মঞ্জুর করেন। অভিযুক্ত চারজনকে কলকাতায় নিয়ে চলে যান সিআইডির অফিসাররা। গত, ১ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ জামুড়িয়ার হুড়মাডাঙা এলাকায় অভিযান চালায়। তাতে পুলিশ ৯০ টন স্টিম কোল পায়। সেখানে একটি গাড়ি পায় পুলিশ। সেই গাড়ি থেকে উদ্ধার করা হয় ৫ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেপ্তার করা হয় মীর রাজা ওরফে মীর দিলওয়ার নামে একজনকে।
![]()

More Stories
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, তৎপর প্রশাসন