সোমালিয়া ওয়েব নিউজ: করিনা কাপুর তৃতীয়ববার মা হতে চলেছেন। আপাতত এই খবরেই সরগরম নেট দুনিয়া। লন্ডনে চুটিয়ে ছুটি উপভোগ করছেন সইফ আলি খান ও তাঁর বেগম। লন্ডনে তোলা বেবো-র এক ছবিকে ঘিরেই শুরু যাবতীয় জল্পনার। পোশাকের নীচে স্ফীতোদর স্পষ্ট। তবে কি আসতে চলেছে সুখবর? তবে কি তৃতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন বেগমজান? সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং নায়িকা। তিনি লেখেন, ‘এটা পুরোটাই পাস্তা আর ওয়াইনের কৃতিত্ব। আমি অন্তঃসত্ত্বা নই। সইফ বলেছেন দেশের জনসংখ্যা বৃদ্ধিতে তাঁর প্রচুর অবদান আছে, আর নয়।’ তৈমুর এবং জাহাঙ্গিরকে নিয়ে আপাতত বিদেশে ছুটি কাটাচ্ছেন সইফ ও বেবো। কখনও বিদেশের গলিতে ছেলের সঙ্গে আইসক্রিম খাওয়া, কখনও আবার জলে নেমে একসঙ্গে সাঁতার কাটা। প্রতিটি মুহূর্তই ফ্রেমবন্দি করছেন নায়িকা। যে ঝলক দেখার জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। আপাতত বিদেশে খান পরিবার। বাবা, ছেলের মুহূর্ত ভাগ করে নিয়েছেন করিনা। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় নায়িকার ‘লাল সিং চাড্ডা’। যে ছবিতে আমির খানের সঙ্গে দেখা যাবে নায়িকাকে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না