February 4, 2026

নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল, অভিযোগ দায়ের পুলিশে

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেটমাধ্যমে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আতঙ্কে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারকা-দম্পতি। সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ভিকির অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন। এরপর সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি, তবে ঘটনায় যে দুশ্চিন্তা ঘনিয়েছে ভি-ক্যাটের জীবনে, তা নিয়ে সন্দেহ নেই। সম্প্রতি জন্মদিন উদ্‌যাপনে সপরিবার মালদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তখনও কি মনের গভীরে কাঁটা হয়েছিল সেই ভয়? খুনের হুমকি পাওয়ার পরে আতঙ্কে কিছুদিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সলমন খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে? সে প্রশ্নের উত্তর মেলেনি।

Loading