সোমালিয়া ওয়েব নিউজ: প্রায় ৫০ বছর আগে কুম্বাকোনামের নন্দপুরেশ্বর শিবন মন্দির থেকে উধাও হয়েছিল দেবী পার্বতীর একটি মূর্তি। ১৯৭১ সালে স্থানীয় পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জমা পড়ে। সাড়ে তিন বছর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কে বাসু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর-ও রুজু হয়। কিন্তু খোঁজ মেলেনি দেবীমূর্তির। নিকেলের তৈরি মূর্তিটি শুধু মহার্ঘ-ই নয়, ঐতিহাসিক দিক থেকেও তার অপরিসীম গুরুত্ব রয়েছে। ইতিহাসবিদদের মতে, এটি চোল আমলের তৈরি। সব মিলিয়ে পুলিশের উপর কিছুটা চাপ ছিল। তবে মূর্তি অনুসন্ধান বিভাগের ইনস্পেক্টর এম চিত্রা খোঁজখবর শুরু করলে কাজে গতি আসে। ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে থাকে সিআইডি।
অবশেষে নিউইয়র্কের বনহ্যামস অকশন হাউস-এ দেখা মেলে ঐতিহাসিক নিদর্শনের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বারোশো শতকের ওই মূর্তিটির উচ্চতা ৫২ সেন্টিমিটার। এই মুহূর্তে তার দাম অন্তত ১ কোটি ৬৮ লক্ষ টাকা। মূর্তিটির বেশ কয়েকটি ছবি ট্যুইট করেন তামিলনাড়ু পুলিশের কর্তা জয়ন্ত মুরলী। এই ঘোষণার পর থেকে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। তামিলনাড়ু পুলিশের ডিজি জানিয়েছেন, উধাও হওয়া ভাস্কর্য ফিরিয়ে আনতে সিআইডি-র মূর্তি বিভাগ প্রয়োজনীয় নথিপত্র তৈরিও করে ফেলেছে।এখন কবে ফিরবে এই দেবী মূর্তি সেই দিকেই তাকিয়ে ভারতবাসী।
![]()

More Stories
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর