সোমালিয়া ওয়েব নিউজ: পার্থ-অনুব্রতর গ্রেপ্তারির পর অন্যান্যদেরও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার রদবদলের পর নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কাগজপত্রে সই করার আগে ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিলেন তিনি।পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পর ছিল প্রথম বৈঠক। বৈঠকে মমতা বলেন, এখন থেকে রাজ্যের কোনও মন্ত্রী পাইলট কার ব্যবহার করতে পারবেন না। যদিও কেন এই নির্দেশ দিয়েছেন, তা বলেননি।১৯৯১ সালে প্রথম বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে ২০০৯ সালে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন। ২০১১ সাল থেকে রাজ্যের মু্খ্যমন্ত্রী। কিন্তু কখনওই নিজে লালবাতি লাগানো পাইলট কার ব্যবহার করেননি। এক সময় ঘনিষ্ঠ মহলে তাঁকে বলতে শোনা গিয়েছিল, নেতা-মন্ত্রীরা ভিআইপি কায়দায় ঘোরাফেরা করলে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বাড়ে। এ বার মন্ত্রিসভার বাকি মন্ত্রীদেরও নিজের পথে হাঁটারই নির্দেশ দিলেন।
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ