February 4, 2026

দেশের জনসংখ্যা বাড়াতে ভ্লাদিমির পুতিনের অভিনব দাওয়াই

সোমালিয়া ওয়েব নিউজ: এবার অন্তত দশটি করে সন্তানের জন্ম দিতে হবে রুশ মহিলাদের। সেই কাজের ‘পুরস্কার’ হিসাবে কিছু টাকা দেওয়া হবে ওই মহিলাদের। জানা গিয়েছে, গোটা পরিকল্পনা করেছেন নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং। কোভিড অতিমারির পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক ভাবে কমে গিয়েছে। দেশকে জনবহুল করে তুলতেই নয়া দাওয়াই পুতিনের। তবে এই প্রকল্প ঘিরে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। দেশের যেসব মহিলা ১০টি বা তাঁর বেশি সন্তানের জন্ম দেবেন তাঁকে সরকারের পক্ষ থেকে অর্থ সাহায্য করা হবে। ১০ বা তাঁর বেশি সন্তানকে জন্ম ও তাঁদের লালন পালন করলে সরকারের পক্ষ থেকে তাঁকে ১৩ হাজার ৫০০ পাউন্ড অথবা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে। রুশ প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে।রাশিয়ান রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডঃ জেনি ম্যাথার্স টাইমস রেডিয়োতে হেনরি বোনসুর সঙ্গে সাক্ষাৎকারে এই নতুন প্রকল্পের কথা জানিয়েছেন।

Loading