সোমালিয়া ওয়েব নিউজ: নয়া দিল্লি রেল স্টেশন ভারতের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম রেল স্টেশনের একটি। ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার এই নয়া দিল্লি রেল স্টেশন কে নতুনভাবে পুনর্নিমাণ করা হবে।রেল মন্ত্রণালয় টুইটারে প্রস্তাবিত নকশার রেন্ডারিং টুইট করেছে। ছবিগুলি প্রকাশ্য আসার পর রীতিমতো হতবাক হয়ে গেছেন অনেকে। অনেকের মতে মার্কিন যুক্তরাষ্ট্র বা সিঙ্গাপুরের মতো অতি আধুনিক দেশেও এই ধরনের রেল স্টেশন দেখা যায় না।প্রস্তাবিত এই নকশা সম্পর্কে ভারতীয় রেল অবশ্য অতিরিক্ত কিছু বর্ণনা করেনি। তবে জানা যাচ্ছে নয়া দিল্লি রেল স্টেশনের পুনঃনির্মাণের কাজ সম্পন্ন হলে এটি হবে ভারতের বৃহত্তম ও অত্যাধুনিক রেল স্টেশন।পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে দাবী করা হয়েছে,১২১৫ টি রেলস্টেশনকে এখনো পর্যন্ত “আদর্শ স্টেশন” হিসাবে গড়ে তোলা হয়েছে।কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ৫ অগস্ট জানিয়েছিলেন, বিভিন্ন রেলস্টেশনকে আধুনিক ও দৃষ্টি নন্দন করে তোলার জন্য রেল মন্ত্রক উদ্যোগ নিয়েছে। ‘আদর্শ স্টেশন’ প্রকল্পের আওতায় ১২৫৩ টি স্টেশন কে বেছে নেওয়া হয়েছে।তবে নয়া দিল্লির রেল স্টেশনকে আধুনিকতম করে তোলা হবে।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল