সোমালিয়া ওয়েব নিউজ: ঘুমের প্রতিযোগিতা জিতলেন হুগলির মেয়ে। এই জন্যই ওই যুবতী জিতলেন পাঁচ লক্ষ টাকা। ত্রিপর্ণা চৌধুরী হুগলির শ্রীরামপুরের বাসিন্দা। আর পাঁচটা বাঙালির মতোই ঘুম তাঁর প্রিয়। কোনদিনই তাঁকে ঘুমের জন্য ওষুধ খেয়ে বা ঘুমপাড়ানি গান শুনে “স্ট্রাগল” করতে হয়নি। সম্প্রতি এক প্রতিযোগিতায় দেশের “সেরা ঘুমকাতুরে” হিসাবে জিতেছেন ৫ লক্ষ টাকার পুরস্কার। জানা গিয়েছে, বছর খানেক আগে একটি বিখ্যাত ম্যাট্রেস সংস্থা আয়োজন করে ঘুমের প্রতিযোগিতার। ওই প্রতিযোগিতায় নাম দিতে চেয়ে ৬ লক্ষ মানুষ আবেদন করেন। তাঁদের মধ্যেই একজন শ্রীরামপুরের ত্রিপর্ণা। MBA পড়তে যাওয়ার সুবাদে তিনি জানতে পারেন এই প্রতিযোগিতা সম্বন্ধে। ত্রিপর্ণা জানিয়েছেন,”যখন আবেদন করি তখন জানতাম না এটা ঘুমের প্রতিযোগিতা। বিষয়টা ছিল ইন্টার্নশিপের মতো। পরে জানতে পারি ঘুমানোর জন্যে টাকা দেওয়া হবে। আয়োজক সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতাটি হয়েছে ইন্টারভিউ সহ একাধিক পর্বে। ঘুম সংক্রান্ত একাধিক প্রশ্নও ছিল! ৬ লক্ষ আবেদনকারীর মধ্যে থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়। তাঁরা জানিয়েছেন, এরপর সেই বেছে নেওয়া ১৫ জনকে সংস্থা একটি করে বিশেষ ম্যাট্রেস দেয়। তাতে লাগানো ছিল স্লিপ ট্র্যাকার। সেই স্লিপ ট্রাকারের মাধ্যমে দেখা হতো একজন প্রতিযোগী কতক্ষণ ধরে ঘুমাচ্ছেন, কেমন ভাবে ঘুমাচ্ছেন। তার সাথে শর্ত ছিল প্রত্যেক প্রতিযোগীকে দিনে অন্তত ৯ ঘণ্টা ঘুমোতেই হবে। সেরা চার প্রতিযোগীকে বেছে নেওয়া হয় ১০০ দিনের পর্বের পর। তাঁদের মধ্যেই অন্যতম ত্রিপর্ণা। অবশেষে বাজিমাত তাঁর। ঘুমের প্রতিযোগিতায় পাঁচ লক্ষ টাকা জিতে বাড়ি ফিরলেন ত্রিপর্ণা।
![]()

More Stories
ঋষি অরবিন্দের ১৫৪তম জন্মবার্ষিকী: স্বাধীন ভারত সম্পর্কে তাঁর স্বপ্ন কতটা পূরণ হয়েছে?
নকুন্ডার মাটিতে স্বাধীনতার গোপন ঘাঁটি,সুধীরচন্দ্র ঘোষের অমর সংগ্রামের ইতিহাস
স্বাধীনতা দিবসে ২১ সিবিআই আধিকারিককে রাষ্ট্রপতি পদক