সোমালিয়া ওয়েব নিউজ: কেরলের কোচিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌবাহিনীর সেই নয়া পতাকার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে বললেন, ‘এ বার গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌসেনার পতাকা। কোচির ওই অনুষ্ঠান থেকেই ভারতীয় নৌসেনার হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্ত তুলে দেন মোদি। আইএনএস বিক্রান্ত-এও নৌসেনার পুরনো পতাকার বদলে এই নতুন পতাকা থাকবে।সেই ব্রিটিশ আমল থেকেই নৌসেনার পতাকায় শোভা পেত সেন্ট জর্জ ক্রস। যা ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক বলেই মনে করেন অনেকে। আগের পতাকাটি ছিল সাদা রংয়ের। মাঝখানে লাল রং দিয়ে ‘ক্রস’টি আঁকা ছিল। ক্রসের একপাশের কোণে ছিল ভারতের তেরঙ্গা পতাকা। আর ক্রসের মাঝখানে ভারত সরকারের প্রতীক অশোকস্তম্ভ। নতুন পতাকায় জাতীয় পতাকাটি রয়েছে যথাস্থানে। তবে সেন্ট জর্জ ক্রসটি উধাও। তার বদলে পতাকার একটা বড় অংশ জুড়ে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা।সবমিলিয়ে এই ঘটনায় খুশি ভারতবাসী।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার