August 15, 2026

নরেন্দ্র মোদীর ‘জন ধন যোজনা’র প্রশংসা করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর

সোমালিয়া ওয়েব নিউজ: বিগত বেশ কয়েকদিন ধরেই কংগ্রেসের অন্দরে ক্ষোভ চরমে। দল ত্যাগ করে চলেছেন বহু প্রবীণ নেতারা। এমনকি পরবর্তীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতেও দেখা যায় তাদের। এর মাঝেই এবার নরেন্দ্র মোদীর জন ধন যোজনা’-এর প্রশংসা করে বসলেন কংগ্রেসের সিনিয়র নেতা রাজ বব্বর। এই ঘটনায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু কংগ্রেস নেতা কর্মীরা।মোদী সরকারের আমলে দুর্নীতি থেকে শুরু করে মুদ্রাস্ফীতির কারণে জেরবার গোটা দেশবাসী; এই অভিযোগ তুলে বর্তমানে রাজধানীতে প্রতিবাদে নেমেছে কংগ্রেস কর্মীরা। রাহুল গান্ধীর নেতৃত্বে সকলেই আন্দোলনে পা মিলিয়ে চলেছে। তবে এর মাঝে এদিন একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন কংগ্রেস নেতা রাজ বব্বর। প্রধানমন্ত্রীর ‘জন ধন যোজনা’-র প্রশংসা করেন তিনি।রাজ বব্বরের টুইট প্রসঙ্গে এদিন কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু বলেন, “জো ডার গ্যায়া, উও সামঝো মার গ্যায়া।” এরপর তিনি জানান, “বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। ময়দা, তেল সহ অন্যান্য প্রয়োজনে জিনিসপত্রের উপর জিএসটি আরোপ করে চলেছে কেন্দ্র সরকার। এই অবস্থায় যদি কেউ সরকারের প্রশংসা করে, তাহলে ভেবে নিতে হবে যে, তিনি ভয় পেয়ে গিয়েছেন আর সেই কারণে এহেন কথাবার্তা বলছেন।
একইসঙ্গে তিনি জানান, “বর্তমানে দেশের সংকটময় পরিস্থিতি মাঝে আমাদের জনগণের পাশে দাঁড়ানো উচিত। কেন্দ্র সরকার যে সকল নীতি এনে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদে নামব আমরা।তবে রাজ বব্বর নিয়ে কংগ্রেসের অন্দর মহলে জল্পনা শুরু হয়েছে।

Loading