সোমালিয়া ওয়েব নিউজ: প্রতি বছরের মতো এই বছরও জি তে দেবী দূর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। প্রকাশ্যে এসেছে প্রথম প্রোমো।এখনো পর্যন্ত শুধু মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রীর লুকটাই প্রকাশ্যে আনা হয়েছে। লাল হলুদ শাড়ি, গয়নায় সজ্জিতা হয়ে মা দূর্গা রূপে বেশ মানিয়েছে অভিনেত্রীকে। কিন্তু প্রোমো দেখে খুব একটা সন্তুষ্ট নন নেটিজনেরা। অনেকে এই প্রোমোর সঙ্গে বিশেষ করে সিংহ নিয়ে মা দূর্গা রূপী শুভশ্রীর এন্ট্রিতে দক্ষিনী সিনেমার মিল রয়েছে।কয়েকজন প্রশ্ন করেছেন, আঁচলটা যেভাবে পিঠের উপরে ছড়ানো তা দেখে মা দূর্গার থেকে সুপারম্যান বেশি মনে হচ্ছে। অনেকে আবার প্রশ্ন করেছেন, দেবী দূর্গার বাহন হিসাবে তো সবসময় একটি সিংহই দেখা যায়। এখানে একাধিক এল কীকরে? এমনকি কয়েকজন স্টার জলসার মহালয়ার প্রোমোর সঙ্গে জি বাংলার প্রোমোর তুলনাও করেছেন।তবে
শুভশ্রীকে নিয়েও দ্বিমত দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। একাংশের দাবি, শুভশ্রীকেই মা দূর্গা রূপে সবথেকে বেশি মানায়। শুধু এই দু বছর নয়। আগামী আরো কয়েক বছর শুভশ্রীকেই তাঁরা দূর্গা রূপে দেখতে চান মহালয়ার অনুষ্ঠানে। অন্যরা আবার মোটেই খুশি নন অভিনেত্রীকে নিয়ে।
আসলে মাঝে শোনা গিয়েছিল, মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুকে দেখা যাবে দেবী সিংহবাহিনী রূপে। কিন্তু মিঠাই ভক্তদের মন ভেঙে খবর ছড়িয়ে পড়ে, এ বছরেও মা দূর্গা হচ্ছেন শুভশ্রী। এমনকি দেবী পার্বতী রূপেও সৌমিতৃষাকে নয়, বরং দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। মহালয়ার অনুষ্ঠানে আর কোন কোন অভিনেত্রীরা থাকছেন তা এখনো জানা যায়নি।
![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী