সোমালিয়া ওয়েব নিউজ: নতুন করে সেজে উঠেছে নয়া দিল্লী।কুড়ি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেন্ট্রাল ভিস্তা প্রকল্প উদ্বোধন করবেন৷ নয়াদিল্লিতে ভারতের এই প্রশাসনিক এলাকা বদলে গিয়েছে অনেকটা৷ নতুন প্রকল্পের ফলে একে বারে অন্যরকম লাগছে৷
মোট ১৯ একরের খাল এলাকা নতুন করে তৈরি করা হয়েছে, তৈরি করা হয়েছে ১৬টি সেতু৷ দু’টি খালে বোটিং করতে পারবেন সাধারণ মানুষ৷ একটি সেতু থাকবে কৃষি ভবনের কাছে একটি থাকবেন বাণিজ্য ভবনের সামনে।রাজপথের পাশাপাশি মোট ৩.৯০ লক্ষ স্কোয়্যার কিলোমিটার এলাকা ঢেকে ফেলা হয়েছে সবুজ ঘাসে৷ লাল গ্রানাইটের রাস্তা তৈরি হয়েছে মোট ১৫.৫ কিলোমিটার জুড়ে৷
এই পার্কিং এলাকায় মোট ১ হাজার ১২৫টি গাড়ি রাখা যাবে৷ এখানে থাকতে পারবে ৩৫টি বাস, ইন্ডিয়া গেটের পাশে এই এলাকা স্থির করা হয়েছে৷
রাজপথ জুড়ে মোট ৭৪টি ঐতিহাসিক আলোক স্তম্ভ থাকছে৷ গোটা এলাকায় ৯০০টি আলোক স্তম্ভ থাকছে৷ এ ছাড়া মোট ৯৮৭টি কংক্ট্রিট ব্যালার্ড থাকছে এলাকায়৷ মোট ১৪৯০টি নতুন রকম দেখতে ম্যানহোল থাকছে, যা আগের থেকে বদলে গিয়েছে৷ মোটি আটটি অ্যামিনিটি ব্লক ও চারটি আন্ডারপাস রয়েছে এলাকায়৷ পথের ধারে বসার জন্য ৪২২টি রেড গ্রানাইটে নির্মিত বেঞ্চ থাকছে৷ রাজপথের পাশাপাশি মোট ১ লক্ষ ১০ হাজার ৪৫৭ স্কোয়্যার মিটার এলাকা জুড়ে রেড গ্রানাইটের এলাকা রয়েছে৷সবমিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি দেশবাসী।
![]()

More Stories
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য