February 4, 2026

আরবের হেলথ কেয়ার ব্র্যান্ডের দূত হিসাবে কাজ করবেন বলিউড বাদশা শাহরুখ খান

সোমালিয়া ওয়েব নিউজ: মধ্যপ্রাচ্যে শাহরুখ খান-এর জনপ্রিয়তা প্রশ্নাতিত। বিশেষ করে দুবাই-এ শাহরুখের সেলিব্রিটি ক্যারিশমা বরাবরই আকাশ ছোঁয়া। যার জন্য অতিতে শাহরুখ খানকে দুবাই-এ একাধিক অনুষ্ঠানে মধ্যমণি হতে দেখা গিয়েছে। এমনকী দুবাই-এ ভিলাও কিনে রেখেছেন শাহরুখ। আরব আমিরশাহীর অভিজাত শ্রেণীতে তাঁর সেলিব্রিটি ক্যারিশমার ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায় না। যার জন্য মধ্যপ্রাচ্যে যে কোনও পণ্যের বিজ্ঞাপণে শাহরুখ খান এক পরিচিত মুখ। তবে, এবার শাহরুখ হয়তো মধ্যপ্রাচ্যে তাঁর সেলিব্রিটি এনডোর্সমেন্টের সবচেয়ে বড় পদক্ষেপটা রাখলেন বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব-আমিরশাহীর অন্যতম শক্তিশালি হেলথ কেয়ার ব্র্যান্ড বুরজিল হোল্ডিংস-এর সঙ্গে এনডোর্সমেন্টের স্বাক্ষর করেছেন বলিউডের বাদশা। যার ফলে তিনি এখন থেকে বুরজিল হোল্ডিং-এর হেলথ কেয়ার ব্র্যান্জের দূত হিসাবে কাজ করবেন। এই হেলথ কেয়ার ব্র্যান্ডের যাবতীয় বিজ্ঞাপণের প্রধান মুখ হিসাবে তুলে ধরা হবে শাহরুখকে। আমিরশাহীর মিনা  এলাকার সবচেয়ে বড় হেলথ কেয়ার পরিষেবা প্রদান করে থাকে বুরজিল হোল্ডিংস। আবু ধাবিতে একটি অনুষ্ঠানে বুরজিল হোল্ডিংস-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন শাহরুখ।

Loading