সোমালিয়া ওয়েব নিউজ: কুলুর মাউন্ট আলি রত্নি টিব্বা শৃঙ্গ জয় করতে বেরিয়েছিলেন পর্বতারোহীদের একটি দল। জানা গিয়েছে, বুধবারই শৃঙ্গ জয় করে বেস ক্যাম্পে ফেরার কথা ছিল তাঁদের। সেখানে তাঁদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলেন শেরপা। তাঁরা না ফেরায় তিনি নীচে নেমে এসে প্রশাসনকে জানান। শুক্রবার ওই পর্বতারোহীদের খোঁজে একটি উদ্ধারকারী দল রওনা হয়েছে আলি রত্নি টিব্বায়।নিখোঁজ পর্বতারোহীদের নাম অভিজিৎ বণিক (৪৩) চিন্ময় মণ্ডল (৪৩) দিবস দাস (৩৭) এবং বিনয় দাস (৩১)। তাঁদের প্রত্যেকরই পর্বতারোহণের যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে।তাঁরা আলি রত্নি টিব্বায় গিয়েছিলেন হাওড়ার একটি দলের সঙ্গে। মালানা গ্রাম থেকে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। বুধবারের আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন ‘অ্যাডভান্সড’ বেস ক্যাম্পে। সেখান থেকে তাঁরা মূল শৃঙ্গের উদ্দেশে রওনা হন। কিন্তু সময় পেরিয়ে গেলেও ফিরে না এলে দলটির জন্য অপেক্ষারত শেরপা ঘটনাটি জানান স্থানীয় প্রশাসনকে।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল