September 21, 2026

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাধ অনুষ্ঠান নিয়ে উন্মাদনা

সোমালিয়া ওয়েব নিউজ: ব্রহ্মাস্ত্র ছবির শুটিং করতে গিয়েই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রথম আলাপ। চার বছর ধরে ছবির কাজও চলেছে, আবার সেই সঙ্গে সঙ্গে তরতরিয়ে এগিয়ে গেছে রণবীর-আলিয়ার প্রেম। চার বছর সম্পর্ক চলার পর বিয়েটা করেই ফেললেন দুজনে। ছবি মুক্তি পেল না, এদিকে গর্ভবতীও হয়ে পড়লেন আলিয়া। তার গর্ভে একটু একটু করে বড় হচ্ছে কাপুর পরিবারের বংশধর।
বিয়ের মাত্র ২ মাসের মাথাতেই সুখবরটা শুনিয়েছিলেন আলিয়া। আপাতত গর্ভাবস্থার শেষ ধাপে ঢুকেও পড়েছেন অভিনেত্রী। এদিকে এই মুহূর্তে ছবি নিয়ে কাজের চাপও কম। আবার ‘ব্রহ্মাস্ত্র’ এর এত সাফল্য দেখে তার মনও বেশ খুশি। এই সময়টাতেই আলিয়াকে সাধ খাওয়াতে চান মা সোনি রাজধানী এবং শাশুড়ি মা নীতু কাপুর।আপাতত কাপুর এবং ভাট পরিবারের আলিয়ার সাধের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এখানে কোনও পুরুষ উপস্থিত থাকতে পারবেন না। তবে বলিউডের নামিদামী তারকা পরিবারের মহিলা সদস্যরা সকলেই উপস্থিত থাকবেন এই আনন্দ অনুষ্ঠানে।

Loading