September 20, 2026

রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্ৰাক্তন সমবায় মন্ত্রী

সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুর থানা কো অপারেটিভ রাইস মিল সোসাইটি লিমিটেড এর উদ্যোগে স্বর্গীয় বরেন্দ্র নাথ পাত্র ও প্রসন্ন কুমার ত্রিপাঠীর অমর শ্মৃতিশ্মরনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন প্ৰাক্তন সমবায় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার জ্যোতির্ময় কর । এদিন রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম কুমার বারিক, কাঁথি তিন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহকারী বিশিষ্ট সমবায়ী বিকাশ চন্দ্র বেজ, এগরা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সমবায়ী দীনেশ দাস, সমবায়ী হরিসাধন দাস অধিকারী, গোলকেশ নন্দ গোস্বামী সহ অন্যান্য সমবায় নেতৃত্ব বৃন্দ। এদিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এবং রক্ত দাতাদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতোন।প্ৰাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর বলেন রক্তদান হলো মানব সমাজের এক গুরুত্বপূর্ণ কাজ, একটা সময় রক্তদান নিয়ে বিভিন্ন সময় সমাজে বিভিন্ন কথা উঠতো কিন্তু আজ নতুন প্রজন্ম আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসছেন। যার ফলস্বরূপ রক্ত ব্যাঙ্ক গুলিতে পর্যাপ্ত রক্ত সবসময় থাকছে । তিনি রক্তদাতা ও অনুষ্ঠানের উদ্যোগী দের ধন্যাবাদ জানান ।

Loading