সোমালিয়া ওয়েব নিউজ: পুজো এগিয়ে আসছে। পুজোর সময় আদরবাসার আদরের শিশুদের নতুন জামাকাপড় এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। দুশ্চিন্তায় কালো মেঘ জমেছে তাদের ‘মানসমাতা’ অর্পিতা ইন্দ্রের মনে। সামান্য বেতনের টাকায় কিভাবে শিশুগুলোকে নতুন জামাকাপড় কিনে দেওয়া যাবে? ওরাও তো বসে আছে কিছু পাওয়ার আশায়। নিজের জন্মদাত্রী মায়ের অভয়বাণী ‘চিন্তা করিস না, ঠিক জুটে যাবে’ শুনেও মন শান্ত হয় না। মানসিক কষ্ট যখন জগদ্দল পাথরের মত বুকের উপর ধীরে ধীরে চেপে বসছে ঠিক তখনই সান্তা ক্লজের মত এগিয়ে এলেন ওরা – অভিজিত বসু, মৃগাঙ্ক সাহা, অঞ্জলি সাহা, ঝুমা দাস, দেবাশিষ দাস, মধুমিতা ইন্দ্র, সুভাষ নাহা বিশ্বাস প্রমুখ। আদরবাসার মা, বাবা ও তার বাচ্চাদের জন্য পুজোর জামা ও টিফিনের ব্যবস্থা করলেন। হাসি ফুটে উঠল সবার মুখে। সবার মত ওরাও পুজোর সময় পড়তে পাবে নতুন জামাকাপড়।
গত কয়েকবছর ধরে উত্তর দমদমের শরৎ বসু রোডের শরৎ কলোনির বাসিন্দা অর্পিতা ইন্দ্রের মানসকন্যা ‘আদরবাসা’-র নাম মানুষের হৃদয়ে গেঁতে গেছে। লক ডাউনের সময় নিজের সীমিত সামর্থ্য নিয়ে মা-মেয়ে জুটি এলাকার গুটিকয়েক দুস্থ শিশুর পাশে দাঁড়ায়। তাদের ‘হার্ট টাচিং’ কাজে মুগ্ধ হয়ে ধীরে ধীরে বহু মানুষ তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অনেকেই নিজের ছেলেমেয়েদের জন্মদিন, পিতা-মাতার বাৎসরিক পারলৌকিক কাজ অথবা অন্য কোনো ছোট্ট ঘরোয়া উৎসব আদরবাসার শিশুদের সঙ্গেই পালন করেন। সেদিন তো শিশুগুলোর আলাদা আনন্দ। এমনকি যারা আসেন তারাও শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
![]()

More Stories
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে
আজ ঘোষিত বামফ্রন্টের প্রার্থী তালিকা (Part-III) এক নজরে দেখে নিন