সোমালিয়া ওয়েব নিউজ: কখনো কখনো নির্বাক ‘ছবি’ সবাক হয়ে অনেক কথা বলে দেয়। এবার সেই ফটোগ্রাফি বিষয়ক একদিনের বিশেষ কর্মশালা আয়োজিত হলো বর্ধমানে।গত ২১ শে সেপ্টেম্বর বর্ধমান মহারাজধিরাজ উদয়চন্দ মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে মহাবিদ্যালয়ের এ.পি.জে. আব্দুল কালাম অডিটোরিয়ামে এই কর্মশালা আয়োজিত হয়। এই কর্মশালায় কলেজের জার্নালিজম বিভাগ সহ অন্যান্য বিভাগের ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন।ফটোগ্রাফি অ্যাজ এ কেরিয়ার’ শীর্ষক এই কর্মশালায় ফটোজার্নালিজম এবং পেশাদার ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। খবর করতে গিয়ে একজন চিত্র সাংবাদিক কোন কোন বিষয়ে গুরুত্ব দেবে এবং কিভাবে ছবি তুললে সেটা অর্থবহ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে সেটা বুঝিয়ে দেওয়া হয় এই কর্মশালায়।অতিথি বক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন পেশাদার ফটোগ্রাফার প্রিয়াঙ্কা রায় এবং সাংবাদিক সুজাতা মেহেরা। এছাড়াও এদিনের ওয়ার্কশপে বক্তব্য রাখেন অধ্যাপিকা মৈত্রী শী , বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় তথা দক্ষ একটি দৈনিক পত্রিকার সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী, চিত্রগ্রাহক রণজিৎ দে সহ আরও অনেকেই। প্রত্যেকেই শিক্ষার্থীদের সামনে তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ