সোমালিয়া ওয়েব নিউজ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় ঢাকের কাঠি পড়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন ঘরে-ঘরে। কলকাতার তথাকথিত মার্কেটগুলোয় এখন উপচে পড়া ভিড়। নিজেকে নতুন জামা কাপড়, জুতোয় সাজিয়ে তুলতে ব্যস্ত সকলে। তবে ওদের কথা ভাববে কে? এই সমাজে যারা তথাকথিত দুঃস্থ শিশু। যাদের পুজোয় জোটেনি পরনের নতুন বস্ত্র এবার তাদের জন্যই খুলে দেওয়া হল শপিং মল। একটি চ্যারিটি ও কামারহাটি তৃণমূল সাংসদ মদন মিত্রের সঙ্গে একদল কচিকাচা মলে ঢুকে কিনে নিল তাদের নতুন জামাকাপড়।মহালয়ার আগে শহরের একটি নাম করা শপিং মলে যান তৃণমূল সাংসদ। দুঃস্থ শিশুদের হাতে পুজোর নতুন জামাকাপড় তুলে দেন মদন মিত্র। তিনি বলেন, ‘আজকে এই সংস্থা এগিয়ে এসেছে। সেই কারণে আমি খুবই গর্বিত। কারণ ওরা নিজেদের জামাকাপড় না কিনে দুস্থদের জামাকাপড় কিনছে। আসলে আমাদের ভাবা উচিৎ আমি খাব, আমি পরব এই সব থেকে এগিয়ে যাওয়া ও শেয়ার করা।’সংশ্লিষ্ট চ্যারিটির অমৃতা সিং কর্নধার জানান, আমি অনেক ঝড়-ঝাপ্টার মধ্যে দিয়ে এখন জীবন সামলাচ্ছি। তাই নিজে একজন সিঙ্গল মা হয়ে সমাজের পিছিয়ে পড়া সকল দুস্থ বাচ্চাদের পুজোর জামাকাপড় কিনে দিতে এগিয়ে এলাম।সবমিলিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ