সোমালিয়া ওয়েব নিউজ: মার্কিন মহাকাশ সংস্থা নাসার ৩৪.৪০ কোটি ডলারের মহাকাশযান পৃথিবীকে গ্রহাণুদের আক্রমণ থেকে রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। মূলত, এই ডার্ট যানটি পৃথিবীকে রক্ষা করার জন্য নাসার অনন্য প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হয়। যেটির নাম দেওয়া হয়েছে ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট মিশন। এই যানের মাধ্যমে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুগুলির গতিপথ ঘুরিয়ে বা ভেঙে ফেলার কৌশল পরীক্ষা করা হচ্ছে। এই সমগ্ৰ ঘটনাটি নাসা কর্তৃক সরাসরি সম্প্রচারও করা হয়েছে। ডার্ট মিশনের এই যানটি প্রায় ১০ মাস আগে পৃথিবী থেকে রওনা হয়। শুধু তাই নয়, পৃথিবীকে রক্ষা করার জন্য এটি ইচ্ছাকৃতভাবে ডিমারফস গ্রহাণুর সাথে সংঘর্ষ করেছে। ২৪,০০০ কিমি প্রতি ঘণ্টা বেগে চলা ডার্ট আজ ডিমারফসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে জানা গিয়েছেএই পরীক্ষার মাধ্যমে নাসা কাইন্যাটিক ইম্প্যাক্টর প্রযুক্তির পরীক্ষা করছে। এর মাধ্যমে ভবিষ্যতে পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলি থেকে পৃথিবীকে সুরক্ষিত করা হবে। মূলত, এই গ্রহাণুগুলি পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা সহ স্যাটেলাইট পরিষেবার বড় ক্ষতি করতে পারে। তাই নাসা দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তৈরির কাজ করছে।
![]()

More Stories
মায়ের দয়া” থেকে আধুনিক চিকিৎসা: জলবসন্ত নিয়ে কী বলছেন চিকিৎসক ডা. স্বপন সরকার
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: সফলভাবে পৃথিবীতে ফিরল নাসার ‘ওরিয়ন’
প্রশান্ত মহাসাগরে ফের ‘সুপার এল নিনো’–র অশনিসঙ্কেত, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের আশঙ্কা