সোমালিয়া সংবাদ, আরামবাগ: তৃণমূল নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকারের একটাই বার্তা ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আর তারই সুন্দর দৃষ্টান্ত আরামবাগ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর নব সূর্যোদয় পুজো কমিটির দুর্গাপুজো। এই পুজোয় রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর নিদর্শন। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের উভয় সম্প্রদায়ের মানুষজন হাতে হাত মিলিয়ে গত বছর থেকে এই পুজোর আয়োজন করছেন। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পীরের আস্তানার পাশে যেখানে পীরের মেলা বসে সেই জায়গাতেই বিশালাকায় মন্ডপ করে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। থিম করা হয়েছে ‘কেদারনাথ’। চারদিক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মন্ডপটি যিনি তৈরি করেছেন তিনিও মুসলিম সম্প্রদায়ের মানুষ। আরামবাগ পুরসভার চাঁদুর এলাকার বাসিন্দা শেখ মহম্মদ সেলিম। পুজো কমিটির সম্পাদক বিদ্যুৎ রায় এবং সহ-সভাপতি আশরাফুল চৌধুরী বলেন, এই পুজো হল সম্প্রীতির পুজো। এই জায়গাতেই আমরা সবাই মিলে পীরের মেলার আয়োজন করি। আবার এই জায়গাতেই উভয় সম্প্রদায় একযোগে আয়োজন করেছি দুর্গাপুজোর। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোর আয়োজন সম্পূর্ণ করেছি। আশা করছি সবাই দল বেঁধে এখানে পুজো দেখতে আসবেন। প্রতিমাটি তৈরি হয়েছে নটরাজ মূর্তির। শিল্পী বিশ্বনাথ দোলুইয়ের হাতে মা দুর্গা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি জীবন্ত হয়ে উঠেছে। পুজো উপলক্ষে চারদিন মেলার আয়োজনে করা হয়েছে। এই পুজো যাতে সব দিক দিয়ে সফল হয়ে ওঠে সে ব্যাপারে হিন্দু ভাইদের সঙ্গে মুসলিম ভাইয়েরাও সমানভাবে দিনরাত পরিশ্রম করে চলেছেন। এ যেন এক টুকরো বাংলার হৃদয়ের ছবি।

![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত