সোমালিয়া ওয়েব নিউজ: একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন পপ গায়ক মিকা সিং। সঙ্গে রয়েছে একটি বিরাট হ্রদ, সাতটি নৌকা এবং দশটি ঘোড়া। মিকারই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য।একটি ভিডিও শেয়ার করেছেন মিকা। সেখানে তাঁকে লেকের জলে নৌকা নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। তার ফাঁকেই ভিডিও শুট করেছেন তিনি। ক্যাপশনে মিকা লিখেছেন, ‘পপ গায়ক মিকা সিং নিজের ছোট্ট স্বর্গে দারুন সময় কাটাচ্ছেন। প্রথম ভারতীয় গায়ক যাঁর নিজস্ব একটি ব্যক্তিগত লেক সহ দ্বীপ, সাতটি নৌকা এবং দশটি ঘোড়া রয়েছে। একেই আসল রাজা বলে।এটা কতটা সত্যি তা অবশ্য প্রমানিত নয়। ভিডিওর কমেন্ট বক্সে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন গায়ককে। আবার অনেকে ট্রোলও করেছেন তাঁকে। একজন লিখেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন মিকা। বেআইনি জমি কিনে বাড়ি বানিয়েছেন। ওই জায়গাটা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের আওতায় পড়ে। এর জন্য গ্রেফতারও হয়েছিলেন মিকা। তাছাড়া হ্রদটাও মোটেই তাঁর নয়। ওটা হরিয়ানা সরকারের সম্পত্তি।
![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়