সোমালিয়া ওয়েব নিউজ: সদ্য কলেজের চৌকাঠে পা রেখেছে উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরের অদিতি গাইন। মেরেকেটে বয়স হবে ১৭-১৮ বছর। এই বয়সী ছেলেমেয়েরা যখন সেজেগুজে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঠাকুর দেখতে ব্যস্ত হয়ে পড়ে তখনও ঐ ছোট্ট মেয়েটা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন।অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়ে সে লক্ষ্য করে দেখে প্রত্যেক প্যান্ডেলে ডেঙ্গু সতর্কতা, সেফ ড্রাইভ সেভ লাইফ ও অন্যান্য বিষয়ে সচেতনতামূলক ব্যানার থাকলেও সাপ বা বন্যপ্রাণী নিয়ে কোনোরকম সতর্কতা বা সচেতনতামূলক ব্যানার নেই। অথচ প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে মানুষের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীও দরকার। বিষয়টি তার মনে যথেষ্ট স্ট্রাইক করে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান পরামর্শদাতা পিণ্টু হালদারকে সঙ্গে নিয়ে নবমীর সন্ধ্যায় সাপ ও বন্যপ্রাণী নিয়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরের মিতালি সংঘের সামনে রীতিমত স্টল করে বসে পড়ে তারা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয় বনবিভাগ পোস্টার ও লিফলেট দিয়ে সহযোগিতা করে।
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের