সোমালিয়া ওয়েব নিউজ: মা হতে চলেছেন আলিয়া ভাট । আর কিছু দিনের মধ্যেই কাপুর পরিবারে আসবে নতুন অতিথি। এরই মধ্যে আলিয়ার জন্য উপহার পাঠালেন মাধুরী দীক্ষিত। আলিয়ার কাছে সরাসরি সেই উপহার পৌঁছে না দিলেও শাশুড়ি নিতু কাপুর মারফৎ তা পৌঁছে গেল রণবীর-ঘরণীর কাছে। কিছু দিন আগেই এক নাচের রিয়ালিটি শো-য়ে অতিথি হয়ে এসেছিলেন নিতু কাপুর। মাধুরী আবার ওই শো-য়েরই বিচারক।সেখানেই নিতুকে মাধুরী বলেন, “নিতুজি এখন ওঁদের বিয়ে হয়ে গিয়েছে। এখন বাবা-মা’ও হতে চলেছে ওরা। তাই আলিয়ার জন্য কিছু নিয়ে এসেছি আমি”। কী সেই জিনিস? ছোট্ট এক গোপালের মূর্তি হাতে তুলে দেন মাধুরী। ওই মিষ্টি উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েন নিতুও। জড়িয়ে ধরে আদর করেন মাধুরীকে। দিন দুয়েক আগেই কাপুর পরিবারে আয়োজিত হয়েছে আলিয়ার সাধ। হাজির ছিল সমস্ত আত্মীয়ও। সবমিলিয়ে মাধুরীর এই ভালোবাসার উপহার পেয়ে আপ্লুত কাপুর পরিবার।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না