সোমালিয়া ওয়েব নিউজ: বড় সাফল্য এনসিবি এবং ভারতীয় নৌসেনার। দুই সংস্থার সম্মিলিত বাহিনী কেরলে অভিযান চালিয়ে প্রায় ১২০০ কোটি টাকার ২০০ কিলোগ্রাম আফগান হেরোইন উদ্ধার করল। জানা যাচ্ছে, একটি ইরানিয়ান জাহাজ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই বিপুল পরিমাণ মাদক। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই জাহাজটি আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে যাচ্ছিল। এর কিছুটা অংশ ভারত এবং শ্রীলঙ্কাতেও বিক্রির পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে।এই জাহাজটি থেকে ৬ জন ইরানিয়ান নাগরিককেও গ্রেফতার করা হয়েছে বলে ভারতীয় নৌসেনা সূত্রে খবর। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাকিস্তানের কুখ্যাত মাদক ব্যবসায়ী হাদি সালিমের দল এই বিরাট অংকের হেরোইন পাচারের পিছনে রয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানান, হেরোইনের প্যাকেটগুলিতে কাঁকড়াবিছে আরও ড্রাগনের শিলমোহরও লাগানো ছিল।নারকোটিক কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা যাচ্ছে, এই মাদক পাচারের পিছনে হাত রয়েছে হাদি সেলিম দলের। হাদি সলািম চক্র পাকিস্তানে বসে গোটা বিশ্বের একাধিক দেশে মাদক পাচার করে। এনসিবির এক আধিকারিক সঞ্জয় কুমার সিং বলেন, ‘ভারতীয় নৌসেনা এবং এনসিবির সম্মিলিত বাহিনী একটি সমুদ্র অভিযান করে। এই অভিযানেই ধরা পড়ে ৬ ইরানিয়ান নাগরিক সহ বিপুল পরিমাণ মাদক।’ তিনি আরও জানান, এই ড্রাগস যে আফগানিস্তান এবং পাকিস্তানে প্যাকেট করা হয়েছিল তার ছাপ পাওয়া গেছে। প্যাকেটের গায়ে শিলমোহর ছিল কাঁকড়াবিছে এবং ড্রাগনের চিহ্নের।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার