সোমালিয়া ওয়েব নিউজ: অভিযোগ বহু বছরের। উত্তর-পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের অন্তত ১০ লক্ষ মানুষকে অবৈধ ভাবে আটকে রেখে তাঁদের উপরে নিয়মিত অত্যাচার করা হয় বলে গত কয়েক বছর ধরেই অভিযোগ উঠেছে বেজিংয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এর আগে বহু বার আন্তর্জাতিক মঞ্চে আলোচনাও হয়েছে। এ বার চিনের শিনজিয়াং প্রদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বিতর্কসভার আয়োজন করতে চাইছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত কাউন্সিল। সে জন্য একটি খসড়া প্রস্তাব এনে সদস্য দেশগুলির মধ্যে ভোটের ব্যবস্থা করা হয়। গত কাল সেই ভোটদান থেকে বিরত থেকেছে ভারত, যা কূটনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কানাডা, ব্রিটেন, আমেরিকা, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন ওই খসড়া প্রস্তাবটি তৈরি করেছিল। যাতে সায় দিয়েছিল তুরস্কের মতো কয়েকটি দেশ। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের মোট ৪৭টি সদস্য দেশের মধ্যে ১৭টি সদস্য দেশ ওই প্রস্তাবে সায় দিলেও ভেটো দেয় ১৯টি দেশ। যাদের মধ্যে চিন অন্যতম। ভোট দেওয়া থেকে বিরত থেকেছিল ১১টি দেশ। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল, ভারত, ব্রাজ়িল, মেক্সিকো এবং ইউক্রেন।
![]()

More Stories
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর