সোমালিয়া ওয়েব নিউজ: চিকিৎসায় গাফিলতির অভিযোগে নিজের অফিসেই চরম হেনস্থার শিকার হলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)। তৃণমূল বিধায়ক এবং জেলা সভাধিপতির সামনেই বেধড়ক মারধর করা হল মুখ্য স্বাস্থ্য অধিকারীকে বলে অভিযোগ ।বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের অফিসে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালকে রোগী পরিবারের লোকেরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রোগী পরিবারের অভিযোগ, বহরমপুর থানার বুটারডাঙ্গা এলাকার বাসিন্দা গোলবাহার শেখ পেটে ব্যাথা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়। কিছুদিন পরে তার পেটে ইনফেকশন ছড়ালে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ফের তার অপারেশন হয়। গোলবাহার শেখের পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রায় ৩ লাখ টাকার বিল করে। যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই সমস্ত অভিযোগকে ঘিরে রোগীকে সঙ্গে করে কয়েকশো লোক নিয়ে বহরমপুর সিএমওএইচ অফিসে আসেন হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস। তারা এসে সিএমওএইচ সন্দীপ সান্যালের সঙ্গে কথা বলেন। সন্দীপ সান্যাল রোগীকে দেখতে নিচে নামলে বিধায়ক এবং সভাধিপতির সামনেই সিএমওএইচকে মারধর করে উত্তেজিত রোগী পরিবার। যদিও পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জান গিয়েছে।
![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী