February 4, 2026

ফুচকা খাচ্ছে হাতি, ভাইরাল ভিডিওতে তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজ: ফুচকা খাচ্ছে হাতি। গজরাজের এমন চমৎকার ভিডিওই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লোকজনের হাত থেকে হাতি ফলমূল বিশেষ করে কলার কাঁদি খাচ্ছে, এমন দৃশ্য এর আগেও দেখা গিয়েছে। অনেক সময়েই দেখা গিয়েছে গাছ থেকে পেড়ে ফলও খাচ্ছে হাতি। কিন্তু তাই বলে ফুচকা। বিশ্বাস না হলে এই ভাইরাল ভিডিও একবার দেখে নিন। জানা গিয়েছে, অসমের তেজপুরে এই ভিডিও তোলা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ফুচকা বিক্রেতা ফুচকা বানিয়ে দিচ্ছেন হাতির শুঁড়ের মধ্যে। দিব্যি টপাটপ ফুচকা খেয়ে নিচ্ছে হাতিটি। শালপাতার আর প্রয়োজন হয়নি। সরাসরি শুঁড়ে নিয়েই পেটে ফুচকা চালান করে দিচ্ছে সে। হাতির সঙ্গে ছিলেন তার মাহুতও। ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন আর এক ব্যক্তি। তিনিও বেশ অবাক হয়েই গোটা ব্যাপারটা দেখছিলেন।সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা দারুণ মজা পেয়েছেন এমন ভিডিও দেখে। সবমিলিয়ে গজরাজের এমন কীর্তি দেখে হতবাগ উপস্থিত মানুষ জন।

Loading