সোমালিয়া ওয়েব নিউজ: ৯০ এর দশকের দুই শিশুর গল্প নিয়ে তৈরি সিনেমা দোস্তজি জিতে নিল সাতটি আন্তর্জাতিক পুরস্কার নদিয়ার রানাঘাটের বাসিন্দা তুহিন বিশ্বাসের তৈরি সিনেমা ভারত বাদে ২৬ টি দেশে প্রিমিয়ার শো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারতে আগামী ১১ই নভেম্বর মুক্তি পেতে চলেছে দোস্তজি। ইতিমধ্যেই সিনেপাড়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই সিনেমা। জানা গিয়েছে, পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক তুহিনের নেশা স্টিল ফটোগ্রাফি। প্রথাগত পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি নিয়ে ডিপ্লোমা করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি ক্যামেরা নিয়ে ছবি তোলবার সুবাদে পরিচয় হয় পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই আলাপ। তারপরেই এত বড় সিদ্ধান্ত। সূত্রের খবর, ছবিটি তৈরিতে খরচ হয়ে গিয়েছে প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে, ক্লাউড ফাইন্ডিংয়ের মাধ্যমে টাকা এলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। পুনরায় বিনিয়োগকারী খুঁজে তারপর করা হয় বাকি ছবির কাজ। সম্পূর্ণ ছবিটি এক ঘন্টা একান্ন মিনিটের। ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৮ সালের প্রথম দিকে। কাজ শেষ হয় ওই বছরেরইই শেষ দিকে। মুর্শিদাবাদেও টানা ৭ দিন হয় শ্যুটিং। মূলত গ্রাম বাংলার চিত্রকে ই ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না