সোমালিয়া ওয়েব নিউজ: ছিল বিজয়া সম্মিলনী হয়ে গেল বিজেপি বিরোধী প্রচার এবং একইসঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে সচেতনতার বার্তা। হবেই বা না কেন, হল ভর্তি দলীয় নেতা-কর্মীরা থাকলে তার একটা এফেক্ট তো হবেই। প্রতিটি বক্তা চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন।বারো মাসে তেরো পার্বণ বাঙালির অন্যতম উৎসব হলো বিজয়া সম্মিলনী।দুর্গা প্রতিমা বিসর্জনের পর বাঙালির ছোটদের প্রতি প্রীতি, গুরুজনদের প্রণাম ও সমবয়সীদের আলিঙ্গন ইত্যাদির মাধ্যমে শুভেচ্ছা জানাবার উৎসব হলো বিজয়া সম্মিলনী। রাজনৈতিক দলগুলোর বিজয়া সম্মিলনীর লক্ষ্য হলো জনসংযোগ। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে বিজয়া সম্মেলনীকে সামনে রেখেই গোটা রাজ্যের জনসংযোগ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং গত ১১ ই অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেই কর্মসূচি। দলের লক্ষ্য অন্তত ৫০০ টি এই সম্মিলনীর আয়োজন করা।তারই অঙ্গ হিসাবে যৌথভাবে গুসকরা শহর তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যাসাগর হলে এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, স্হানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারসহ অন্যান্যরা।
![]()

More Stories
আনিস খান, তমন্না খাতুন, ঊষারানি ও দেবু দাস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবারগুলি, ডিজির সঙ্গে সাক্ষাতের নির্দেশ
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ