সোমালিয়া ওয়েব নিউজ: বেশ কয়েকদিন ধরে মহিলাকে বাড়ির বাইরে দেখা যায়নি। অবশেষে চার দিন পর স্থানীয় লোক ও পুলিশ বাড়ির দরজা ভেঙে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মহিলাটিকে। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার সদর শহর চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাইনগুলি লেনে। অসুস্থ মহিলার নাম রীতা সিনহা(৬৫)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বিগত 3-4 দিন ধরে মহিলাটিকে দেখতে পাওয়া যায়নি। এরপরই খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনার ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চুঁচুড়া থানার পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে অসুস্থ অবস্থায় দরজার সামনে পড়ে থাকতে দেখে রীতা দেবীকে । রীতা দেবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । এলাকাবাসী জানায় যে, বাড়িতে কেউ না থাকায় বিগত 3-4 দিন ধরে রীতা দেবী জল খেতে পায়নি। অসুস্থ অবস্থায় মেঝেতে পড়েছিল। বিগত কয়েক দিন ধরে তাকে দেখতে না পাওায় তারা চিন্তিত হয়ে পরে এবং স্থানীয় বাসিন্দারা এও জানায়, ছেলে বৌমা কেউই থাকে না এই বাড়িতে। মহিলাটি একাই থাকতো বলে জানা যায়। সবমিলিয়ে অসুস্থ মহিলাকে পুলিশ হাসপাতালে ভর্তি করায় খুশি এলাকার মানুষ।
![]()

More Stories
সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক