সোমালিয়া ওয়েব নিউজ: গুজরাটের রাজকোট জেলার একটি ছোট গ্রাম অবস্থিত। এই স্কুলের প্রিন্সিপাল হলেন গিরিশ বাভালিয়া। গিরিশবাবু ২০১৮ সাল থেকে ওই স্কুলের দায়িত্ব নিয়েছেন। জানা গিয়েছে, গিরিশবাবু পড়ুয়াদের বিজ্ঞানের মত কঠিন বিষয়গুলিকে সহজ করে বোঝানোর জন্য এক অনন্য উপায় খুঁজে বার করেছেন। শুধু তাই নয়, আবর্জনাকে কাজে লাগিয়েই তিনি বিভিন্ন মডেলও তৈরি করেছেন। এই মডেলগুলির মাধ্যমে, গিরিশ শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবহারিক শিক্ষা দেন। যার মাধ্যমে কঠিন বিষয়গুলি খুব সহজেই পড়ুয়ারা আয়ত্ত করে নেয়।পাশাপাশি প্রিন্সিপাল নিজেই পরিষ্কার করেন স্কুল। গিরিশ প্রতিদিন প্রত্যেকটি ক্লাস রুমে গিয়ে পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করেন। এছাড়া বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তিনি নিজেই সাফাইয়ের কাজ করেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন।জানা গিয়েছে, এই সরকারি স্কুল চালাতে গিরিশকে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি, স্কুলের তহবিলে অর্থের অভাবে তিনি স্কুল পরিষ্কার রাখার জন্য ঝাড়ুদারদের দৈনিক বেতনও দিতে পারেন না। এমতাবস্থায়, তিনি, নিজেই স্কুলের ক্লাসরুম, করিডোর সহ বাথরুমও পরিষ্কার করেন। সর্বোপরি, এই কাজের জন্য তাঁকে নির্ধারিত সময়ের ২ ঘন্টা আগেই স্কুলে পৌঁছে যেতে হয়।সবমিলিয়ে তাঁর এই কাজে খুশি এলাকার মানুষ।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড