September 20, 2026

উত্তর দমদমের আদরবাসার অনন্য প্রয়াস

সোমালিয়া ওয়েব নিউজ: বছর তিনেক আগে নিজের সীমিত সামর্থ্য নিয়ে পথ চলা শুরু করেছিল উত্তর দমদমের শরৎ বসু রোডের শরৎ কলোনির ‘আদরবাসা’। করোনার সময় বারবার নিজ এলাকার দুস্থদের পাশে দাঁড়িয়েছে। স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্হা না হয়েও পাঁচ জনের সহযোগিতায় এটা হয়ে উঠেছে প্রকৃত সমাজসেবী সংস্থা।করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য এলাকার প্রায় ৩০ টি দুঃস্থ শিশুদের নিয়ে সপ্তাহে দু’দিন করে শুরু হয় আদরবাসার পাঠশালা। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় টিফিন। এলাকার সহৃদয় ব্যক্তিরা বাড়িয়ে দেয় সাহায্যের হাত। স্বাভাবিক ভাবে এখন দু’দিনের পরিবর্তে ছ’দিন পাঠদান চলছে। কিন্তু অর্পিতা ইন্দ্র তার ‘মানসকন্যা’ আদরবাসার শিশুদের গতানুগতিক পাঠ্যপুস্তকের মধ্যে আটকে রাখতে চাননি, মনের মধ্যে জোটাতে চেয়েছেন আনন্দের খোরাক। তারই অঙ্গ হিসাবে শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে নৃত্য শিক্ষা। শিক্ষিকা অর্পিতা নিজেই। পাশে পেয়েছেন প্রতিমা পালকে। এরফলে শিক্ষার্থীদের মধ্যে আলাদা উৎসাহ দেখা যাচ্ছে। অভিভাবিকারাও খুব খুশি।

Loading