সোমালিয়া ওয়েব নিউজ: রাশিয়া সম্প্রতি যেভাবে গোটা ইউক্রেন জুড়ে নির্বিচারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ জার্মানি ইউক্রেনকে অবিলম্বে একটি এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে৷ কিন্তু শুধু ইউক্রেন নয়, ভবিষ্যতে গোটা ইউরোপেই এমন হামলার আশঙ্কা বাড়ছে৷ ফলে জার্মানির নেতৃত্বে ১২টিরও বেশি দেশ ইউরোপীয় স্তরে এক সার্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু করছে৷এই ইউরোপিয়ান স্কাইশিল্ড ইনিশিয়েটিভ-এর রূপরেখা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হচ্ছে৷ ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনের পাশাপাশি এই উদ্যোগে অংশগ্রহণে আগ্রহী দেশগুলি এক ঘোষণাপত্রে স্বাক্ষর করছে৷
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস গত আগস্ট মাসের শেষে এই প্রকল্পের ঘোষণা করে বলেন, এর মাধ্যমে গোটা ইউরোপের নিরাপত্তা আরো মজবুত হবে৷ তার মতে, এ ক্ষেত্রে কোনো একটি দেশের পদক্ষেপের বদলে ইউরোপীয় স্তরে সার্বিক উদ্যোগ নিলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি আরও জোরালো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে৷ কারণ এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত জটিলভাবে কাজ করে৷ রাশিয়ার বর্তমান হুমকির পরিপ্রেক্ষিতে ইউরোপে এমন প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা বাড়তি গুরুত্ব পাচ্ছে৷
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা