সোমালিয়া ওয়েব নিউজ: আবারও কাশ্মীরি সাংবাদিককে বিমান বন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠলো।এর আগেও এক বার সানাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছিল দিল্লি বিমানবন্দরে। একটি বই প্রকাশ এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিস যাচ্ছিলেন তিনি। তখন তাঁকে একই ভাবে আটকানো হয়েছিল।
পুলিৎজ়ার জয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে আমেরিকা যেতে বাধা দেওয়া হল। দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।সানা জানিয়েছেন, তিনি পুলিৎজ়ার পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতর তাঁকে বাধা দিয়েছে। টুইটারে কাশ্মীরি সাংবাদিক লিখেছেন, ‘‘আমি পুলিৎজ়ার পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। কিন্তু দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতর আমাকে বাধা দিয়েছে। আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আমার কাছে আমেরিকা যাওয়ার টিকিট এবং ভিসা, দুই-ই রয়েছে।’’ বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবিও টুইটারে পোস্ট করেছেন তিনি।এই ঘটনায় শোরগোল দেশজুড়ে।
![]()

More Stories
ঋষি অরবিন্দের ১৫৪তম জন্মবার্ষিকী: স্বাধীন ভারত সম্পর্কে তাঁর স্বপ্ন কতটা পূরণ হয়েছে?
স্বাধীনতা দিবসে ২১ সিবিআই আধিকারিককে রাষ্ট্রপতি পদক
নেতাজিকে ঘিরে বিতর্ক, মন্তব্যের রাজনীতি ও ‘বঙ্গ বিভূষণ’ প্রত্যাহার—কী বার্তা দিল পশ্চিমবঙ্গ?