সোমালিয়া ওয়েব নিউজ: এবার ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে পিনাক রকেট নামক লঞ্চার।কিনতে আগ্রহ প্রকাশ করছে একাধিক দেশ। ভারতের তৈরি করা পিনাকা রকেট লঞ্চারের জন্য আর্মেনিয়া থেকে বরাত এসেছে বলেও জানা গিয়েছে। যার ফলে দ্রুত এই অস্ত্র বিদেশে রফতানি করতে চলেছে ভারত। বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী দু’বছরের মধ্যেই এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পাঠানো হবে আর্মেনিয়ায়। ইতিমধ্যেই সেই সংক্রান্ত প্রস্তুতিও জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
তবে, আর্মেনিয়ার পাশাপাশি, খুব শীঘ্রই আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং এশিয়ার দেশ ইন্দোনেশিয়া থেকেও এই রকেট লঞ্চারের জন্য বরাত আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তারা এটি কেনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপাতত পিনাকা রকেট লঞ্চারের তিনটি উন্নততর সংস্করণের বরাত দেওয়া হয়েছে আর্মেনিয়া থেকে।সবমিলিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট বিদেশে রপ্তানি করবে ভারত বলে জানা যায়।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী