February 4, 2026

সুইডেন সরকারের নয়া জলবায়ু মন্ত্রী রোমিনাকে নিয়ে উন্মাদনা

সোমালিয়া ওয়েব নিউজ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের দেশের রোমিনা পুরমুখটারিকে জলবায়ু মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সুইডেন মন্ত্রিসভায় রোমিনা কনিষ্ঠতম বলেই জানা গিয়েছে। ডানপন্থী জোট সরকারের নেতা তথা নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মন্ত্রিপরিষদ সদস্যদের তরফে রোমিনার নাম প্রস্তাব দেওয়া হয়েছিল। সুইডেনের রাজধানী স্টকহোমের মফঃস্বলের এক ইরানি পরিবারে জন্মেছিলেন রোমিনা। সুইডেন মন্ত্রিসভায় এর আগে ২৭ বছর বয়সী একজন মন্ত্রী ছিলেন। সবথেকে কম বয়সে মন্ত্রী হওয়ার সেই রেকর্ড রোমিনা ভেঙে দিয়েছেন। সুইডেনের জনপ্রিয় জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক আন্দোলন শুরু করেছিলেন।ক্রিস্টারসন তাঁর জোটসঙ্গী, জাতীয়তাবাদী এবং অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্র্যাটদের সঙ্গে একটি চুক্তির পর সুইডেনের জোট সরকারের কথা ঘোষণা করেছিলেন। রাশিয়ার সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই মন্ত্রিসভায় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক যোগ করা হয়েছে। সুইডেনের নির্বাচনে ডেমোক্র্যাটরা বিশাল জয় পেয়েছিল এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।সবমিলিয়ে সুইডেন সরকারের কনিষ্ঠতম মন্ত্রী কতটা ভালো কাজ করেন সেই দিকে তাকিয়ে সুইডিনবাসী।

Loading