সোমালিয়া ওয়েব নিউজ: কেউ পেলেন বাইক , কারোর আবার বরাতে জুটল চার চাকা গাড়ি। আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালির আগে উপহারের বহরে মুখে হাজার ওয়াটের আলো কর্মীদের। চেন্নাইয়ের এক অলঙ্কার ব্যবসায়ী তাঁর দোকানের কর্মীদের উৎসবের উপহার হিসেবে গাড়ি, বাইক উপহার দিয়েছেন! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও ঘটেছে এমনটাই। আর চমকে দেওয়া উপহারের যে খবর পেতেই সরগরম নেটপাড়া।কারোর কারোর সরস মন্তব্য, বাকি সংস্থাগুলোও যদি এমন মালিক পেত।ভাল সময়ের মতো কঠিন সময়েও কর্মীদের পাশে পেয়েছেন, তাই আলোর উৎসবে কর্মীদের মুখে হাসি ফোটাতেই উপহারের ব্যবস্থা বলেই জানান ব্যবসায়ী জয়ন্তী লাল চানাথি। তিনি জানান, কোভিডের ধাক্কার পর একসময় প্রচণ্ড খারাপ চলছিল ব্যবসা। কঠিন সময়েও তাঁকে ছেড়ে যাননি তাঁর কর্মচারীরা। তাঁদের পাশে পেয়েছেন পরিবারের মতো করেই। তাই এখন যখন ব্যবসা লাভের মুখে দেখেছে, তখন পরিবারের সকলের জন্য কিছু করাটা কর্তব্য বলেই মনে করেছেন তিনি। জানা গিয়েছে, চেন্নাইয়ের ব্যবসায়ী জয়ন্তী লাল চানাথি তাঁর সংস্থা চালানি জুয়েলার্সের কর্মরতদের ১০ টি গাড়ি ও ২০ টি বাইক উপহার দিয়েছেন। বাইক গাড়ি মিলিয়ে উপহার দিতে যিনি খরচ করেছেন ১ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু কেমন এমন দামী উপহার ? একগাল হেসে ব্যবসায়ী জানিয়েছেন, কর্মী নয়, পরিবারের সদস্য মনে করি, তাই তাঁদের জন্য উপহার দিতে আর কে দামের কথা বেশি ভাবে।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড