দক্ষিণ ভারতীয় ছবির ঢালাও প্রশংসা মুন্নাভাইয়ের

সোমালিয়া ওয়েব নিউজ: ধ্রুব সারজা অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’-এর টিজার লঞ্চারে দেখা গেলো সঞ্চয় দত্তকে। এই বছরের দক্ষিণের অন্যতম হিট ছবি ‘কেজিএফ ২’-তে অভিনয় করেন সঞ্জয়। যশ অভিনীত এই ছবিতে কাজ করতে গিয়ে তাঁর দক্ষিণের ছবির প্রতি ভালবাসা বেড়েছে। তিনি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির টিজার লঞ্চে জানিয়েছেন, আরও দক্ষিণের ছবিতে কাজ করতে চান। এটা তাঁর দক্ষিণের পরিচালকদের কাছে একটা বার্তা পাঠানো বলেই মনে করছেন নেটিজ়েনরা। কিন্তু কেন হিন্দি ছেড়ে তিনি দক্ষিণে পাড়ি দিতে চাইছেন?  সঞ্জয়ের মতে, দক্ষিণের ছবিতে এখনও হিরোইজিম টিকে রয়েছে। যেটা বলিউডে একসময় ছিল।কেজিএফ ২’ ছবি করতে গিয়ে এবং যেহেতু রাজমৌলি তাঁর খুব ভাল বন্ধু, সঞ্জয় উপলব্ধি করেছেন দক্ষিণের ছবিতে অনেক আবেগ, ভালবাসা, শক্তি এবং বীরত্ব রয়েছে। তিনি মনে করেন,বলিউডকে নিজের শিকড় ভুললে চলবে না। একসময় যা মুম্বইতে ছিল, এখন আমি তা দেখতে পারি দক্ষিণের ছবিতে। হিরোইজম ছবি এখনও ওখানেই তৈরি হচ্ছে। বলিউডে হচ্ছে না বলেই এখানে ছবি হিট করছে না।সবমিলিয়ে দক্ষিনী ছবি করতে আকৃষ্ট হয়ে পড়েছেন মুন্নাভাই।

Loading