সোমালিয়া ওয়েব নিউজ: আগের বছর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দীপাবলির পার্টিতে অতিথিদের জন্য নজরকাড়া আয়োজন করেছিলেন জোনাস দম্পতি। কিন্তু এ বছর দীপাবলি অন্য রকম। বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে যে! তাই দীপাবলির অনুষ্ঠান অন্য রকম ভাবে পালন করলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস।মেয়ে মালতির সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘরোয়া ভাবেই দীপাবলি উদ্যাপন করলেন নিক-প্রিয়ঙ্কা। ২৬ অক্টোবর অর্থাৎ বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার ছবিও পোস্ট করলেন নিক। একটি ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে রয়েছেন নিক, পাশে রয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে রয়েছে মালতি। বাবা পাশে বসে তার হাত ধরে রয়েছে। ছবিতে মালতির মুখে আলাদা করে বসানো রয়েছে লালরঙা হৃদয়চিহ্ন।ছবি পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছাবার্তাও জানালেন নিক। দীপাবলি উপলক্ষে চিরাচরিত পোশাক পরেছিলেন তিনজনেই। মা-মেয়ে দু’জনের পরনে ছিল সাদা রঙের লেহঙ্গা। নিককেও দেখা গেল একই রকম সাদা রঙের শেরওয়ানিতে।সবমিলিয়ে ঘরোয়া পরিবেশে দীপাবলি পালন প্রিয়াঙ্কার।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না