August 15, 2026

টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির সৌন্দর্য ধরে রাখা নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: প্রায় কয়েক দশক পেরিয়ে গেলেও আজও একই ভাবে অটুট রয়েছে অভিনেত্রীর সৌন্দর্য যা এক কথায় স্বীকার করেন সকলেই। কিন্তু কিভাবে তিনি মেনটেইন করেন নিজেকে যার ফলে পঞ্চাশোর্ধ বয়স পেরিয়ে গেলেও একইভাবে তিনি রয়েছেন নিখুঁত সুন্দরী? শরীরের যত্ন নিয়ে কখনো অলসতা দেখান না অভিনেত্রী। সবসময় নিয়মের মধ্যে থাকতে পছন্দ করেন। কঠোর নিয়মাবর্তিতার মধ্যে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে জীবন যাপন করেন তিনি। সৌন্দর্যের পাশাপাশি রচনা ব্যানার্জীর মেদহীন শরীর, বহুবার আকর্ষণ করেছে সকলকে। নায়িকার রুটিনের গোপন রহস্য জানার চেষ্টা করেন অন্যান্য নায়িকারা, যদিও এই বিষয়ে কোনদিন বেশি গোপনীয়তা বজায় রাখেননি অভিনেত্রী।নিজের বিউটি সিক্রেট ফাঁস করতে গিয়ে তিনি বলেন, শরীর সতেজ রাখার জন্য দিনে প্রচুর পরিমাণে জল পান করেন তিনি, অন্ততপক্ষে দিনে ২ লিটার জল খান তিনি। এছাড়াও সানস্ক্রিন সবসময় রাখেন সঙ্গে, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে বাঁচাতে এটি কখনোই কাছ ছাড়া করেন না অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে রোদের মধ্যে শুটিং করেই ভীষণভাবে ত্বক ক্ষতিগ্রস্ত হয়েছিল দিদি নাম্বার ওয়ানের, তাই ডাক্তারের পরামর্শ মত এখন সব সময় সানস্ক্রিন ব্যবহার করেন অভিনেত্রী।

Loading