September 29, 2026

অভিনেত্রী দোলন রায় এবং অভিনেতা দীপঙ্কর দে কে নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: বয়সের ফারাক যতই থাকুক না কেন, মনের মিল হওয়ার থাকলেও তা কি কখনও বাধা হতে পারে? তাঁদের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই হয়েছিল। অভিনেত্রী দোলন রায় এবং অভিনেতা দীপঙ্কর দে। তাঁদের জুটি নিয়ে চর্চা কম হয়নি।সম্পর্কের শুরু ১৯৯৭ সালে। কাজের সূত্রেই বাইরে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। সেই বছরই ‘সংঘাত’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দেশের বাইরে থাকায় যেতে পারেননি, তাঁর মা গিয়েছিলেন পুরস্কার নিতে। আর সেই বছরই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই মঞ্চে তাঁকে প্রশ্ন করা হয়, এত বছরের পার্থক্য সমাজ কী বলবে, পরিবারের কী প্রতিক্রিয়া হবে— এই সব মানিয়ে নিতে অসুবিধা হয়নি? দোলনের উত্তর, হ্যাঁ, হয়েছিল তো। মা মেনে নেননি। পরিবারও প্রথমে মেনে নেননি। তারপর ধীরে ধীরে মেনে নেন তাঁরা। তবে যেহেতু ও (দীপঙ্কর দে) আমার থেকে বয়সে অনেকটাই বড়, আমায় সব সময় আগলে রাখে। কোথায় কী বলতে হবে সবটাই ও গাইড করে দেয়। প্রসঙ্গত, বহু বছরে সম্পর্কে থাকার পর ২০২০ সালে কাগজে-কলমে বিয়ে সারেন তাঁরা। সবমিলিয়ে দোলন রায় ও দীপঙ্কর দের জুটি নিয়ে এখনও কৌতুহল অনুরাগীদের।

Loading