সোমালিয়া ওয়েব নিউজ: মিশর এমন একটি ঐতিহাসিক দেশ যেখান থেকে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক নিদর্শনের খোঁজ পান প্রত্নতাত্বিকরা। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি বড়সড় আবিষ্কার করলেন তাঁরা। জানা গিয়েছে, মিশরের প্রাচীন তাপোসিরিস মাগনা মন্দিরের নিচে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয়, এই সুড়ঙ্গটি প্রায় ৪,৮০০ ফুটেরও বেশি লম্বা এবং এটির উচ্চতা প্রায় ৬ ফুট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই সুড়ঙ্গটির সাথে মিশরের সর্বশেষ ফ্যারাও রানী ক্লিওপেট্রার নামও উঠে এসেছে খবরের শিরোনামে।
মন্দিরের নিচেই মিলল রহস্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাপোসিরিস মাগনা মন্দিরের নিচে পাওয়া ওই সুড়ঙ্গটি পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, এই সুড়ঙ্গটি ক্লিওপেট্রার সমাধির সাথে জড়িত। ইতিমধ্যেই প্রত্নতাত্ত্বিকরা দাবি করেছিলেন যে, মিশরের শেষ শাসক রানী ক্লিওপেট্রা এবং তাঁর প্রেমিক মার্ক অ্যান্টনিকে একটি মন্দিরের ভিতরে সমাহিত করা হয়েছিল।এমতাবস্থায়, অনেকে মনে করছেন যে, এই সুড়ঙ্গ দিয়েই রানী ক্লিওপেট্রার সমাধিতে যাওয়া যায়। পাশাপাশি, এই সুড়ঙ্গের কাছে একটি কবর খুঁজে পাওয়ার সম্ভাবনাও খুব বেশি। তবে, যদি এই সমাধিটি এখানে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা